November 5, 2026, 5:32 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিএমপি কমিশনারকে বিদায় সংবর্ধনা প্রদান করলো পিওএম

Reporter Name

প্রথম বাংলা – অপরাধ ও সাংগঠনিক ব্যবস্থাপনায় অপরি সীম অভিজ্ঞতা সম্পন্ন ডিএমপি কমিশনার জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম-কে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাব লিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগ।সোমবার(২৫ সেপ্টেম্বর) সকালে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমে ন্ট আয়োজিত অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার এর সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী অতিথির বর্ণিল কর্মময় ও ব্যক্তিগত জী বনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার);অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশ নস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার;অতিরিক্ত পুলিশ ক মিশনার (লজিস্টিকস্,ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান।

বক্তাগণ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বি পিএম-বার,পিপিএম এর পেশাগত ও ব্যক্তি জীবনের নানা দিক এবং বাংলাদেশ পুলিশের উন্নয়নে তাঁর অসামান্য অব দানের কথা তুলে ধরেন।এ সময় যুগ্ম পুলিশ কমিশনারগণ ,উপ-পুলিশ কমিশনারগণ,বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মক র্তাগণ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার,পিপিএম ডিএমপির ৩৫তম পুলিশ কমিশনার হিসেবে ২৯ অক্টোবর ২০২২ খ্রি. যোগদান করেন। বর্ণাঢ্য চাকরি জীবন শেষে তিনি ৩০ সেপ্টেম্বর স্বাভাবিক অবসরে যাচ্ছেন।



Our Like Page
Developed by: BD IT HOST