August 10, 2026, 11:27 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় জজ আদালতের বিচারক নিহত এ কে এম সামিউল হক রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ হ্যালো ডিসিতে অভিযোগ : মুহূর্তেই ময়লার পরিষ্কার দ্রুত সমাধান ৭ বছরের কন্যাকে ধর্ষণ অভিযোগে বাবাকে গ্রেফতার মেয়ে স্বীকারোক্তিতে মিথ্যা প্রমাণিত হয়‘ষড়যন্ত্রের শিকার’ দাবি গ্রামবাসীর ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষায়তন সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং,জুয়াসহ বিভিন্ন অপরাধী বিরুদ্ধে অভিযান করে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষায়তন

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহের ১৪ উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘ডিসি’জ এওয়ার্ড ফর ক্লিনলিনেস’ পুরস্কার লাভ করেছে। রবিবার ৯ আগস্ট দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান তাঁর সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এবং উপজেলা নির্বাহী অফিসারদের উপিস্থিতিতে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে পুরস্কার ক্রেস্ট ও পরিচ্ছন্নতা সামগ্রী তুলে দেন।

নতুন অর্থ-বছরের শুরুতে জেলা প্রশাসন গৃহীত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ‘ক্লিন ময়মনসিংহ’-এর আওতায় শিক্ষায়তনগুলোর জন্য পরিচালিত ‘ক্লিন সানডে’ কর্মসূচির এ পুরস্কার প্রদানকালে জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা যেমন ঈমানের অংগ তেমনি প্রতিটি নাগরিকের দায়িত্ব। পুরস্কারপ্রাপ্ত শিক্ষায়তনগুলোর প্রতি অভিনন্দন জানানোর পাশাপাশি শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘লিড উইথ এক্সাম্পল’। শুধু নির্দেশ দিলে হবে না, নিজের হাতে কাজ করে, উদাহরণ তৈরির মাধ্যমে নেতৃত্ব দিয়ে পরিচ্ছন্নতা কাজে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে।

ময়মনসিংহ জেলার সকল নাগরিকের নাগরিক দায়িত্ববোধ সৃষ্টির নিমিত্ত ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে সকল শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও অফিস প্রাঙ্গনে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক আরো বলেন, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সকলের সমন্বয়ে সপ্তাহে একদিন ‘ক্লিন সানডে’ এবং বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে।

সমগ্র ময়মনসিংহবাসীকে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ করে টেকসই পরিবেশ ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতার অনুরোধ জানান সাইফুর রহমান।

ময়মনসিংহ সদর উপজেলার হলি ফ্যামিলি হাই স্কুল, ধোবাউড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়, তারাকান্দার বাট্টা মিলন বহুমুখী উচ্চ বিদ্যালয়,

ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গৌরীপুরের শেখ লেবু পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরগঞ্জের চরনিখোলা উচ্চ বিদ্যালয়, নান্দাইলের হালীউড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুকা সরকারি কলেজ, ফুলবাড়িয়ার দত্ত পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তাগাছার নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল এবং দক্ষিণ গফরগাঁও উপজেলার হাতেমতাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST