November 5, 2026, 11:27 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঢাকা মহানগরের অভ্যন্তরে আন্তঃজেলা বাস চলাচল সীমিতকরণ ও কাউন্টারসমূহ অপসারণ প্রসঙ্গে গণবিজ্ঞপ্তি

Reporter Name

প্রথম বাংলা : ঢাকা মহানগরের অভ্যন্তরে আন্তঃজেলা বাস চলাচল সীমিতকরণ ও কাউন্টারসমূহ অপসারণ প্রসঙ্গে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডি এমপি)।রবিবার (৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার,বিপিএম-সেবা স্বাক্ষরি ত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়,ঢাকা মহানগরের অভ্যন্তরেঅবস্থিত সম্মানিত সকল আন্তঃজেলা বাস মালিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,যানজট নিরসন,ট্রাফিকব্যবস্থাপনা আধুনিকায়ন ও উন্নত নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা হতে অনুমোদনহীন বা রুট পার মিট ব্যতীত পরিচালিত আন্তঃজেলা নাইট কোচ কাউন্টারস মূহ অপসারণ করা প্রয়োজন।

অনুমোদনহীন/অবৈধভাবে আন্তঃজেলা নাইট কোচ কাউন্টা র স্থাপন ও পরিচালনা,পার্কিং,যাত্রী উঠা-নামা ইত্যাদি কার্য ক্রম পরিচালনা করার ফলে মহানগরে অন্যান্য যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে ফলে মহানগরে রাত্রিকালেও ট্রাফি ক জ্যামের সৃষ্টি হচ্ছে।এমতাবস্থায়, অত্র গণবিজ্ঞপ্তি জারীর ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে ঢাকা মহানগরের অভ্যন্তরে অবস্থিত আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা (গাবতলী, মহা খালী ও সায়দাবাদ) ব্যতীত অন্য কোন স্থানে উক্ত কার্যক্রম পরিচালনা না করাসহ মহানগরের বিভিন্ন স্থানে যেসকল আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার রয়েছে তা সংশ্লিষ্ট সকল কে স্ব-উদ্যোগে অপসারণ/উচ্ছেদ করার জন্য অনুরোধ করা হলো।

অন্যথায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩৭/৪৭/৮২ /৯০ ধারাসহ অন্যান্য সংশ্লিষ্ট আইনের বিধান বলে ডিএমপি র বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণের মাধ্যমে সামারি ট্রায়াল/মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারী ব্যক্তি/প্রতিষ্ঠানে র বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা (কারাদণ্ড/অর্থদণ্ড/রুট পারমিট বাতিলসহ সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্ত ইত্যাদি) গ্রহণ করা হবে।

জনস্বার্থে অত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।



Our Like Page
Developed by: BD IT HOST