November 5, 2026, 4:50 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তফসিল ঘোষণা: শরীয়তপুরে আ.লীগের আনন্দ মিছিল

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

আগামী বছর ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র ও শরীয়তপুর-১ আসনের নৌকার মানোনয়ন প্রত্যাশী  রফিকুল ইসলাম কোতোয়ালের নির্দেশনায় তার সমর্থক বৃন্দরা স্বাধীন নির্বাচন কমিশনকে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়ে মিছিল ও নির্বাচনী শোভাযাত্রা করেছে

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রফিকুল ইসলাম কোতোয়া লের বাসভবন থেকে একটি আনন্দ মিছিল ও নির্বাচনী শোভাযাত্রা প্রেমতলা-শরীয়তপুর সদর প্রদক্ষিণ করে  আঙ্গারিয়া বাজারে এসে শেষ হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান খান, শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম কোতোয়াল, ডোমসার ইউনিয়নের সদস্য আওয়ামী লীগ নেতা আজগর খাঁন, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি এ তফশিল ঘোষণা করেন।

সিইসির ঘোষিত তফশিল অনুযায়ী,মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর,মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর।রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর,প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর,রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর,নির্বাচনি প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি রোববার।



Our Like Page
Developed by: BD IT HOST