November 23, 2026, 9:28 pm
শিরোনামঃ
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে ফরিদপুরে পল্লী বিদ্যুতের নাইট অপারেশন, ১১ দোকান-মার্কেট মালিককে সতর্ক যুবদল নেতা আব্দুল খালেকের অগ্নিদগ্ধ হওয়ায় ঘর নির্মাণে জেলা পরিষদের তহবিল থেকে নগদ অর্থ প্রদান টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ কে এই সুইডেন আসলাম সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তারাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

Reporter Name

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের তারাকান্দায় এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা

আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, তারাকান্দা উপজেলার মাইলোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান দায়িত্বে থাকাকালীন সময়ে নিজ ও স্ত্রীর মোবাইল নাম্বারে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাত করেন। স্থানীয় নিজাম উদ্দিন জানান, প্রধান শিক্ষক জালিয়াতি করে অত্র বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আমার নাতিন আফিয়া আফরিনের উপবৃত্তির টাকা নিজ মোবাইল নম্বর ০১৭২৪৭৩৬৪২৫-তে উত্তোলন করে আত্মসাৎ করেছে। এরআগে উপবৃত্তির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে আরও ৩০০ টাকা নিয়েছে। মোঃ জান মাহবুব জানান, আমার নাতিন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোঃ রিফাতের উপবৃত্তির টাকা প্রধান শিক্ষকের স্ত্রীর মোবাইল নম্বর

০১৭৫৭৭৯৯১২৭-তে উত্তোলন করে আত্মসাৎ করেছে। মোঃ শফিক জানান, আমার মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনিকার উপবৃত্তির টাকা প্রধান শিক্ষকের স্ত্রীর মোবাইল নম্বরে উত্তোলন করে আত্মসাৎ করেছে।

এ বিষয়ে ৩ শিক্ষার্থীর অভিভাবক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসার বরাবরে পৃথক অভিযোগ দায়ের করেছেন। একটি অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ২১ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান জানান, ৫ মাস আগে অবসরপ্রাপ্ত হয়েছি। জমি সংক্রান্ত বিরোধে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। তারাকান্দা শিক্ষা অফিসের তদন্তে বৃহস্পতিবার একটি অভিযোগের নিষ্পত্তি হয়েছে



Our Like Page
Developed by: BD IT HOST