July 22, 2026, 12:37 pm
শিরোনামঃ
শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন** লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাত আটক সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর; স্বর্ণালঙ্কার লুটের অভিযো মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল আর নেই রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া

Reporter Name

মোঃআনজার শাহ:

পবিত্র ঈদ-উল-আজহার আনন্দঘন মুহূর্তে দেশ ও বিদেশের সকল মুসলিম ভাই-বোনদের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক দেলোয়ার হোসেন ভূঁইয়া। ত্যাগ, তিতিক্ষা ও আত্মনিবেদনের এই মহাপর্বে তিনি সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।

এক আবেগঘন বিবৃতিতে দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন,

“পবিত্র ঈদ-উল-আজহা শুধু একটি উৎসব নয়, এটি হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.) এর অতুলনীয় আত্মত্যাগের অমর স্মারক। মহান আল্লাহর নির্দেশে নিজের প্রিয় পুত্রকে কুরবানি দিতে যাওয়ার সেই অসীম সাহস ও অবিচল ঈমানের ইতিহাস আজও আমাদের হৃদয়কে গভীরভাবে আলোড়িত করে।

তিনি আরও বলেন, এই মহান ত্যাগের আদর্শকে যদি আমরা আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সমাজজীবনে প্রতিফলিত করতে পারি, তবেই এই কুরবানির প্রকৃত তাৎপর্য অর্জিত হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু, লোভ-লালসা ও সংকীর্ণতাকে বিসর্জন দেওয়াই হলো প্রকৃত কুরবানির শিক্ষা। যেদিন আমরা সত্যিকার অর্থে এই ত্যাগ স্বীকার করতে পারব, সেদিনই আমাদের কুরবানি মহান রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে।ইনশাআল্লাহ।

দেলোয়ার হোসেন ভূঁইয়া দেশের প্রতিটি মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলমানের জানমালের নিরাপত্তা এবং পারিবারিক শান্তি ও সুরক্ষার জন্য মহান সৃষ্টিকর্তার নিকট বিশেষ দোয়া প্রার্থনা করেন।

সবশেষে ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে তিনি সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদ-উল-আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

🌙 ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম



Our Like Page
Developed by: BD IT HOST