November 15, 2026, 1:34 pm
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত “শহীদ সোলাইমান উদ্দিন জিসান, যিনি বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে ত্রিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির গ্রেপ্তার সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২০, মামলা ৩৯ ধান-চাল সংগ্রহে অনিয়ম বরদান্ত করা হবে না : খাদ্য মন্ত্রী গিয়াস উদ্দিন মীরকে ঘিরে ছনুয়া ইউনিয়নে নতুন প্রত্যাশা, ডিএফপির নির্দেশনা উপেক্ষা করে পছন্দের পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ আবু সাজ্জাদ চৌধুরীর বিরুদ্ধে আলোকিত নারী* কবি: তাসনিয়া মারুফ সুমি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ত্রিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির গ্রেপ্তার

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. বাছির উদ্দিনকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ।শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার বৈলর ইউনিয়নের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাছির উদ্দিন বৈলর চরপাড়া এলাকার মৃত মমতাজ উদ্দিন ও আয়েশা খাতুনের ছেলে। তিনি বৈলর ইউনিয়নের বাসিন্দা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি বাছির উদ্দিন। তাঁকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান, অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST