July 30, 2026, 10:44 pm
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুই জামায়াত নেতাকে গলায় জুতার মালা দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

Reporter Name

প্রথম বাংলা – জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির মালামাল গোপনে সরানোর সময় দুই জামায়াত নেতাকে গলায় জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী। শনিবার (১৭ মে) দিবাগত রাতে উপজেলার বালিজুড়ি বাজারে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, আটককৃতদের একজন শহর শাখার জামায়াত আমির মোকাদ্দেস হোসেন। অন্যজন হলেন, তার সহযোগী। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।

স্থানীয়রা জানান, গভীর রাতে ‘ওয়ান এ’ নামের একটি রেডিমেড পোশাক দোকান থেকে কয়েক লাখ টাকার মালামাল সরানোর চেষ্টা করেন তারা। এ সংবাদ পেয়ে গ্রাহকরা তাদের মালামালসহ আটক করে তাদেরকে দোকানে বেঁধে রাখেন।

সমিতির আরেক গ্রাহক আলমাছ মির্জা জানান, কয়েক হাজার গ্রাহকের ৭০০ কোটি টাকা আত্মসাৎ করে সমিতির কর্মকর্তারা পালিয়ে গেছেন। তারা উচ্চ হারে সুদের লোভ দেখিয়ে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে এক বছর আগে থেকে অফিস বন্ধ করে গা ঢাকা দেন। তাদের পরিচালিত এই দোকান থেকে মালামাল সরিয়ে ফেলায় তারা দুইজনকে আটক করেছেন।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার ওসি হাসান আল মামুন বলেন, দুইজনকে মাদারগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া গ্রাহকদের অভিযোগ ও সমিতির আর্থিক অনিয়ম সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে। যারা প্রতারণার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

এ প্রসঙ্গে জানতে জামায়াতের জেলা আমির মাওলানা আব্দুল সাত্তারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সুত্র, Daily campus



Our Like Page
Developed by: BD IT HOST