November 5, 2026, 8:58 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান ৩ দপ্তরে পত্র পেরণ

Reporter Name

প্রথম বাংলা – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৫ টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৩টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

লক্ষ্মীপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জাম ক্র‍য়ের নামে কোটি টাকা আত্মসাত করার অভিযোগের প্রেক্ষিতে দুদক,জেলা কার্যালয়,চাঁদপুর হতে গতকাল একটি এনফোর্সমেন্ট অভি যান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনাকালে দুদক টিম ২০২২-২৩ অর্থ বছরের E-GP সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টেস সংগ্রহ করে।

দুদক টিম উক্ত প্রতিষ্টানের ল্যাব সমূহ ও স্টোররুম পরিদ র্শন করে।অভিযানকালে ক্র‍য়কৃত ইকুয়েপমেন্ট স্পেসিফি কেশন অনুযায়ী পাওয়ায় অভিযোগের আপাত সত্যতা পা ওয়া যায়নি।পরবর্তীতে রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক বিস্তারিত প্রতিবেদন অতিদ্রুত কমিশন বরাবর দাখিল করা হবে।

বাংলাদেশ রেলওয়ে অফিস,ভূমি শাখা রাজবাড়ী এর কর্মচারীর বিরুদ্ধে রেললাইনের পাশে ৫০ লক্ষ টাকার গাছ এবং রেলওয়ের ৯০ শতাংশ জমি অবৈধভাবে বিক্রিপূর্বক অর্থ আত্মসাৎ এর অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমি শন,জেলা কার্যালয়,ফরিদপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রাজবাড়ী রেলওয়ে ভূমি অফিস হতে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। কিছু গাছের গুড়ি রেলওয়ে সহকারি প্রকৌশলীর কার্যালয় এর সামনে পড়ে থাকতে দেখা যায়। এই সংক্রান্ত রেকর্ডপত্র বন বিভাগ হতে চাওয়া হয়েছে সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণ পূর্বক বিস্তারিত প্রতিবেদন পরবর্তীতে কমিশনে দাখিল করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST