July 6, 2026, 5:06 pm
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক: ওমর ফারুক বাপ্পী অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুদককে অনুসন্ধান ও তদন্তের কাজ দ্রুত শেষ করার নির্দেশ রাষ্ট্রপতির

Reporter Name

প্রথম বাংলা – দুদককে দুর্নীতি দমনে অনুসন্ধান ও তদন্তের কাজ দ্রুততার সঙ্গে শেষ করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় তিনি জনগণের মধ্যে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আরও বেশি কাজ করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল। এসময় রাষ্ট্রপ্রধান বলেন, দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আরও বেশি কাজ করুন।

রাষ্টপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক, সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এবং বঙ্গভবনের সচিবরাও উপস্থিত ছিলেন। সূত্র: বাসস



Our Like Page
Developed by: BD IT HOST