July 27, 2026, 6:03 am
শিরোনামঃ
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দূর্গা পূজা উপলক্ষে রাজশাহীতে এমপি বাদশার আর্থিক অনুদান

Reporter Name

 

রাজশাহী প্রতিনিধি:

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় পরবর্তী শহরের বিভিন্ন পূজা মণ্ডপ, মন্দির ও ক্লাবকে আর্থিক অনুদান দিয়েছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।বৃহস্পতিবার বিকালে কোর্ট হড়গ্রামস্থ নিজের ব্যক্তিগত কার্যালয়ে শহরের ৭৬টি পূজা মন্ডপগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকের হাতে তিনি এই অনুদানের অর্থ হস্তান্তর করেন।

এ সময় ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীরা যেন সুষ্ঠুভাবে নিজেদের ধর্মীয় উৎসব ও আচার অনুষ্ঠান পালন করতে পারেন তার জন্য মন্দিরগুলোতে ব্যাপক অনুদান ও অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপে আপনাদের নিজস্ব স্বেচ্ছাসেবকসহ আমাদের স্বেচ্ছাসেবকও থাকবে।

এ সময় যেকোনো পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে সবসময় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ফজলে হোসেন বাদশা।

এ সময় মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, হিন্দু ধর্মীয় কল্যান স্ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি এ্যাডভোকেট শরৎ চন্দ্র সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার সভাপতি সুজিত সরকার,‌ মহানগর ওয়ার্কার্স পার্টির সদস্য সীতানাথ বণিক, সাবেক ছাত্রনেতা বীমান চক্রবর্তী প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST