দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপি কমিশনারের ফুলেল শুভেচ্ছা
Reporter Name
Update Time :
Thursday, October 5, 2023
/
192 Time View
/
Share
প্রথম বাংলা – দৈনিক আমাদের সময়ের ১৯তম প্রতিষ্ঠাবা র্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।বুধবার বিকেলে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুল দিয়ে তিনি শুভেচ্ছা জানান এসময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
‘সময় এবার আমাদের-বাংলাদেশের’এ স্লোগানকে সামনে রেখে উদযাপিত হচ্ছে দৈনিক আমাদের সময়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।
২০০৩ সালে পত্রিকাটি প্রথম যাত্রা শুরু করে। সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে দেশের আপামর জনগণের মনে ঠাঁই করে নিয়েছে পত্রিকাটি।