November 5, 2026, 11:21 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নতুন জেলা প্রশাসকদের ব্রিফিং মন্ত্রিপরিষদ

Reporter Name

প্রথম বাংলা – নতুন নিয়োগপ্রাপ্ত ২৮ ডিসির উদ্দেশে ব্রিফিংয়ের আয়োজন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে নতুন ডিসিদের ব্রিফিং সেশন,এতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন।

জানা গেছে,বিফিংয়ে মাঠ প্রশাসন সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১৪ জন সচিব ও জ্যেষ্ঠ সচিব নতুন ডিসিদের বিভিন্ন দিকনির্দেশনা দেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগের ব্রিফিংয়ের পর খুব শিগগির প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হবে।

এ সময় আগামী জাতীয় নির্বাচন ব্যবস্থাপনা,আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ,জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়,উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন,বন্যাসহ দুর্যোগকালীন সময়ের প্রস্তুতিসহ মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন ডিসিদের ব্রিফ করা হবে।

এরপর চলতি মাসের শেষের দিকে নতুন ডিসিরা নিজ নিজ জেলায় যোগদান করবেন। চলতি সপ্তাহে ২৪, ২৫ ও ২৭ ব্যাচের ২৮ জন কর্মকর্তা ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

আগামী জাতীয় নির্বাচনে এই তিন ব্যাচের কর্মকর্তারাই মাঠে থাকবেন। এর মধ্যে ২৪ ব্যাচের কর্মকর্তারা ২০০৫ সালের ২ জুলাই চাকরিতে যোগদান করেন। বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তারা চাকরিতে যোগদান করেন ২০০৬ সালের ২১ আগস্ট এবং ২৭ ব্যাচের কর্মকর্তারা চাকরিতে যোগ দান করেন ২০০৮ সালের ১১ নভেম্বর।



Our Like Page
Developed by: BD IT HOST