July 28, 2026, 5:18 am
শিরোনামঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার! বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নলছিটিতে জনতার প্রতিবাদ সমাবেশ

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর নির্মানের কথিত অনিয়ম নিয়ে ৭/৮ জনের একটি স্বার্থন্বেষিত মহল আয়োজিত মানববন্ধনের পাল্টা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে দপদপিয়া ইউণিয়নের স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার ( ০৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ইউনিয়নের কাঠেরঘর নামক স্থানে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক সাধারন জনতা অংশগ্রহন করেন।

প্রতিবাদে অংশ নেওয়া সেনা সদস্য(অবঃ) আনিচুর রহমান বলেন, নলছিটির দপদপিয়ায় ভালো মানের নির্মান সামগ্রী দিয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর নির্মান করা হচ্ছে কিন্তু একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য ও আওয়ামী লীগের অবদানকে বিতর্কিত করার জন্য ইচ্ছাকৃতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে।

বক্তরা আরো বলেন, নিজেদের অন্যায় আবদার পূরন না হওয়ায় কথিত মানববন্ধন করে প্রশাসনকে চাপে ফেলে স্বার্থ হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এর নবন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় তারা বিক্ষোভ প্রদর্শন করে আরো বলেন, দপদপিয়া ইউনিয়নবাসী এই কুচক্রীদের বিরুদ্ধে সজাগ আছে। তাদের কঠোর হাতে প্রতিরোধ করা হবে।

এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সার্টিফিকেট সহকারি রাজিব চক্রবর্তী বলেণ, একটি মহল অযথা আমাকে জড়িয়ে অপপ্রচার করে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।



Our Like Page
Developed by: BD IT HOST