August 24, 2026, 4:32 am
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নাটোরে তাবলীগ জামাতের দু’গ্রুপের সংঘর্ষ ;আহত অন্তত ৩০ জন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :নাটোরে মারকাজ মসজিদ দখল নেওয়াকে কেন্দ্র করে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহতের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শহরতলীর তেবাড়িয়া মারকাজ মসজিদ প্রাঙ্গণে দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে তেবাড়িয়া মারকাজ মসজিদের দখল নেন জুবায়েরপন্থীর লোকজন। পরে সেখানে একটি কাওমি মাদরাসা প্রতিষ্ঠা করে কিছু ছাত্ররা অবস্থান নেন। পরবর্তী সময়ে জেলা প্রসাশক না থাকায় বিষয়টি নিষ্পত্তি হয় না।

আজ সকালে সাদপন্থী তাবলীগ জামাতের লোকজন ‘তাবলীগ ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিতে তেবাড়িয়া মারকাজ মসজিদে অবস্থান নেন। এ সময় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় দু’পক্ষের লোকজন সড়কে অবস্থান নিলে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করে। পরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুর রহমান বলেন, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি আমরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। অনেক মানুষ আহত হয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আরিফ হোসেন বলেন, আগামী রোববার বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দু’পক্ষের সঙ্গে বসা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে পরিস্থিতি শান্ত করেছে। প্রয়োজন হলে ১৪৪ ধারা জারি করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST