August 26, 2026, 10:36 pm
শিরোনামঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা (সিএমপি)র সকল থানার নিরাপত্তার মধ্য দিয়ে জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অভিযানে গ্রেফতার দুই প্রিয় জনগণ করবো না এই ভুল যার কারণে দিতে হবে পাঁচ বছর মাশুল উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নারায়নগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য সৃষ্টি করেছি কিছু দুষ্কৃতিকারী সে ঐতিহ্য নষ্ট করতে চায়। তারা যখনই সুযোগ পায় তখনই অপকর্মে লিপ্ত হয় আমরা সকলে মিলে তাদেরকে প্রতিহত করবো।

আইজিপি গতকাল রাতে ঢাকায় স্বামীবাগ লোকনাথ মন্দির পূজামন্ডপ এবং নারায়নগঞ্জে আমলাপাড়া সার্বজনীন মন্দির পূজামন্ডপ পরিদর্শনকালে একথা বলেন।

তিনি বলেন, আজ রাত দুর্গাপূজার শেষ রাত, আগামীকাল বিসর্জন। আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এ সময় নির্জনতার সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা কোন ধরনের অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে। তিনি বলেন, এ সময় পূজামন্ডপে অন্তত একজন হলেও পাহারায় থাকতে হবে। কোন অপরাধী অঘটন ঘটানোর চেষ্টা করলে তাকে ধরতে হবে। যদি আপনারা ধরতে না পারেন, তাকে চিনে রাখেন, আমরা ধরবো।

তিনি এ সময় পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।আইজিপি বলেন, সারাদেশে উৎসাহ-উদ্দীপনায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আগামীকাল নির্বিঘ্নে বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হবে বলে আমরা আশাবাদী।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং হিন্দু নেতৃবৃন্দ আইজিপির সাথে ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST