July 28, 2026, 6:03 am
শিরোনামঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার! বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নিউ ইস্কাটনে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর নিউ ইস্কাটনে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা-মতিঝিল বিভাগ।গ্রেফতারকৃত মাদক কারবারী হলো- মোঃ সেলিম। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬:১৫টায় হাতিরঝিল থানার নিউ ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন ডিএম পি নিউজকে জানান, কয়েকজন মাদক কারবারি হাতিরঝিল থানার নিউ ইস্কাটন রোডস্থ বিক্রমপুর হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মাদক দ্রব্য বিক্র য়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সেলিমকে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে অতিরি ক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃত সেলিম কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের জন্য ঢাকায় এনেছিলো।

গ্রেফতারকৃত সেলিমকে হাতিরঝিল থানায় রুজুকৃত মামলায় আদালতে পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST