November 5, 2026, 6:37 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নিয়ামতপুরে ৪র্থ পর্যায়ে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন

Reporter Name

এস এম রকিবুল হাসান

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি ;
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে চতুর্থ পর্যায়ে ২য় ধাপে জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে আজ সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোর শেদ বলেন,দেশের সকল ভুমি ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান।প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে কার্যক্রমের ধারাবাহিকতায় চতুর্থ পর্যায়ে মাননীয়প্রধানমন্ত্রী কর্তৃক ৪৯হাজার ৪২৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর প্রদান করা হবে।

সারাদেশের ন্যায় নিয়ামতপুর উপজেলায় ৯ই আগস্ট ২০ ২৩ ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ১৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রেস ব্রিফিং চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন,প্রক ল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)লিজা আক্তার বিথী,নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,সহ-সভাপতি মো: রুহুল আমিন শেখ, সদস্য এস এম রকিবুল হাসান,সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST