পরানগঞ্জে খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
Reporter Name
Update Time :
Thursday, April 23, 2026
/
132 Time View
/
Share
প্রথম বাংলা – পরানগঞ্জ ইউনিয়নের চকশ্যামরামপুর মৌজায় দেশব্যাপী চলমান খাল খনন কাজ পরিদর্শনে যান ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) । এ সময় খনন কার্যক্রমের অগ্রগতি ও মান যাচাই করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী, উপজেলা প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক ফারুক রেজা, পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ইউএনও জানান, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।