November 5, 2026, 6:57 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রেস কাউন্সিল আয়োজিত সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

প্রথম বাংলা -ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ওইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা আজ ২০ ফেব্রুয়ারী ২০২৪ সোম বার ময়মনসিংহ সার্কিট হাউজ কনফারেন্স হল রুমে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সেমিনার ও মতবি নিময় সভার উদ্ধোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সি ল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামূল হক নাসিম।

মূল বক্তব্য উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান আলো চক প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব)শ্যামল চন্দ্র কর্মকার।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি ময়মনসিংহ সদর এ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির।সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি)মাহফুজুর রহমান মাছুম।

উপস্থিত সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়,সহ- সভাপতি মোশাররফ হোসেন,এমইজের সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা, সিনিয়র সাংবাদিক আব্দুল হাশিম,এ এইচ এম মোতালেব,মোঃ আব্দুল হাফিজ, জগদীশ চন্দ্র সরকার,আইয়ুব আলী, মোঃ সাইফুল ইসলাম।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন প্রে স কাউন্সিল এর সুপারিন্টেন্ডেন্ট সাখাওয়াত হোসেন। সেমিনারে ৪০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST