August 24, 2026, 4:56 am
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফাঁসির রশি গলায় নিল অভিমানী সন্তান

Reporter Name

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় মায়ের সঙ্গে অভিমান করে মো. হোসাইন তাজনুর (১৬) নামের এক কিশোর গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (৪ আগস্ট) রাতে শিলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সিমুরা এলাকায় এ ঘটনাটি ঘটে। ​নিহত তাজনুর ওই এলাকার আমির হোসাইন কালুর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক সামান্য বিষয় নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে তাজনুর নিজ শয়নকক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরে পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে ঘরের আড়ার (তীর) সাথে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​​

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহদী হাসান জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর



Our Like Page
Developed by: BD IT HOST