August 25, 2026, 11:53 am
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কাউনিয়ার বেইলিব্রীজে বিক্ষোভ

Reporter Name

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি –

পবিত্র রমজান যুদ্ধ বিরতি ভেঙ্গে ফিলিস্তিনি মুসলমানদের উপর আবাও বর্বরোচিত হামলা করে ইসরায়েলি বাহিনী৷ এতে মঙ্গলবার থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪২০ জনেরও বেশি এরই প্রতিবাদে কাউনিয়া উপজেলার বেইলিব্রীজ বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বরুয়ারহাট
বাজার এলাকার প্রায় প্রত্যেকটা মসজিদ থেকে এই মিছিল বের করে কূর্শা ইউনিয়ন ছাত্র সমাজ ও তৌহিদী জনতা। মিছিলটি বরুয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেইলিব্রীজ বাস স্ট্যান্ড রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় কয়েক হাজার মুসল্লিরা যুদ্ধ বন্ধে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে সমাবেশে অংশ নেন।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- মাওলান মোসাদ্দেক রহমান, শরিফ মিয়া, শাহ আলম, ফেরদৌস রহমান, প্রমুখ৷

এসময় বক্তারা অবিলম্বে ইসরায়েলি বর্বরোচিত হামলা বন্ধের আহবান জানিয়ে কঠোর নিন্দা জানান।তারা বলেন, অনতিবিল ম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর যুদ্ধ বন্ধ করাসহ সকল ইসরায়েলি পণ্য বর্জন, বাংলাদেশের সাথে ইসরায়েলির সকল কূটনীতিক সম্পর্ক ছিন্ন করা, বাংলাদেশ থেকে সৈন্য প্রেরণ করে ফিলিস্তিনির পক্ষে যুদ্ধ করার পরিবেশ তৈরি, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ফিলিস্তিনে খাদ্য, ঔষধসহ সকল প্রকার প্রয়োজনীয় পণ্য সরবরাহ করার ব্যবস্থা গ্রহণ, বাংলাদেশী সকল দোকানারদের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলি পণ্য বয়কট করা দাবি জানানম এছাড়া মুসলমানদের প্রথম কেবলা ‘বায়তুল মুকাদ্দাস’ মসজিদ রক্ষায় দেশের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তারা।
পরে ফিলিস্তিনি নির্যাতিত মুসলিমদের জন্য আর্থিক সহযোগিতা করে জনসাধারণ৷



Our Like Page
Developed by: BD IT HOST