August 15, 2026, 2:56 am
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি র‍্যাব-১৪ এর অভিযানে মাত্র ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর সাইবার সুরক্ষা আইন সংশোধনে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত সার্ক জার্নালিস্ট ফোরামের প্রতিনিধি দলের সাথে নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় রাজারহাট ইউনিয়নের সর্ব স্তরের জনগণের উদ্দেশ্যে কিছু কথা: শাহাদাত হোসেন লাল অনলাইন জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে গ্রেফতার ০৫, বিপুলসংখ্যক সিম ও চেকবই জব্দ মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের শরীয়তপুরে জাজিরায় একের পর এক মজুদকৃত বোমার বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বগুড়ায় মানবিক যুব ফাউন্ডেশন এর আয়োজনে দুঃস্থ্য অসহায় মানুষদের ঈদ সামগ্রী বিতরন

Reporter Name

মোঃ রিপন ইসলাম বগুড়া প্রতিনিধি ঃ

বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক যুব ফাউন্ডেশন ও জেলা সাংবাদিক ইউনিট এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার বেলা ৩ টায় বগুড়া শহরের মাটিডালী পশ্চিমপাড়ায় সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এস আই শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন, বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম গফুর।

 

এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের শুধু চিত্রই তুলে ধরে না, তারা মানুষের পাশে দাঁড়ায়। প্রতিবছর এই সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যায়। তারই ধারাবাহিকতায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আপনারা তাঁদের জন্য দোয়া করবেন আগামীদিনেও যেন আপনাদের পাশে আরও বড় পরিসরে পাশে থাকতে পারে।

 

সেই সাথে তিনি এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।মানবিক যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু সাঈদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বগুড়া সদর উপজেলা মৎস্য জীবি দলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও ইউপি সদস্য আলহাজ্ব মোজাফফর হোসেন,

 

মহাস্থান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস আই সুমন, সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক লিটন, তানসেন, ১৭ নং ওয়ার্ড মহিলাদের সভাপতি আকতার জাহান শিল্পী,সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা শিরিন,দপ্তর সম্পাদক ববি খাতুন,অত্র সংগঠনের উপদেষ্টা তৈয়ব আলী মাষ্টার,ব্যবসায়ী সাজু শেখ, বগুড়া জেলা সাংবাদিক ইউনিটের আহ্বায়ক ইসমাঈল হোসেন, যুগ্ম আহ্বায়ক রাসেল ইসলাম, শামিম ইসলাম, সম্পদ, সদস্য সচিব গোলজার রহমান, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম সৈকত, সদস্য জিহাদসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে ১৫০ জন দুঃস্থ্য অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শেষে মরহুম সাংবাদিক আবু তালেব এটি বাবুর রুহের মাগফেরাত কামনা ও দেশ জাতীর সম্মৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মাটিডালী বন্দর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ শহিদুল ইসলাম।



Our Like Page
Developed by: BD IT HOST