July 6, 2026, 7:13 pm
শিরোনামঃ
বৃহত্তর নোয়াখালী-লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি’ মুক্তিযুদ্ধ পরিবারে পক্ষে থেকে শুভেচ্ছা  বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক: ওমর ফারুক বাপ্পী অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেয়েছেন রায়পুরের ইউএনও অনজন দাস।

Reporter Name

পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, রায়পুর,

লক্ষ্মীপুর থেকে-বাংলাদেশ সিভিল সার্ভিসের সর্বোচ্চ সম্মাননা “বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩” অর্জন করেছেন রায়পুরের ইউএনও অণজন দাস। ৩১ জুলাই ২০২৩, সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি এ পদক গ্রহন করেছেন। ইতিমধ্যে রায়পুর উপজেলায় ০৩ টি এ্যাম্বুলেন্স চালুকরন ও প্রান্তিক জনসাধারনের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করনের জন্য তিনি এ পদক পেয়েছেন। এ পদক পাওয়ায় ইউএনও অণজন দাসকে রায়পুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

তাছাড়াও বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। রায়পুর পৌর আওয়ামীলীগ এর সাঃ সম্পাদক আবু সাইদ জুটন বলেন, ইউএনও অণজন দাস মহোদয় এ পদক অর্জন করায় আমরা আনন্দিত। তাঁর অক্লান্ত পরিশ্রমে রায়পুরে অনেক উন্ননয়ন কাজ হয়েছে, তাঁর চেষ্টায় রায়পুরে পাঠাগার হয়েছে, পার্ক হয়েছে, আর্ট স্কুল হচ্ছে। রায়পুর রিপোর্টার্স ইউনিটির সাঃ সম্পাদক মাহমুদুর রহমান সানী বলেন, ইউএনও অণজন দাস স্যার অত্যন্ত মেধাবী ও দায়িত্বশীল মিডিয়া বান্ধব কর্মকর্তা। তাঁর এমন বৃহৎ অর্জনে আমরা আনন্দিত। আমরা তাঁর ভবিষ্যৎ উন্নতি কামনা করি।



Our Like Page
Developed by: BD IT HOST