July 5, 2026, 12:19 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বঙ্গবন্ধুর আমাদের দেশ দিয়েছেন,শেখ হাসিনা দেশ গড়ে তুলেছেন : রফিকুল ইসলাম কোতোয়াল

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র ও শরীয়তপুর-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম কোতোয়াল বলেছেন, বাংলাদেশে ও আওয়ামী লীগে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার অব্যাহত রাখতে আগামী নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

শুক্রবার (৮সেপ্টেম্বর) বিকালে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন খান মার্কেটে নাওডোবা ও পূর্বনাওডোবা ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান আমাদের দেশ দিয়েছেন, শেখ হাসিনা সেই দেশ গড়ে তুলেছেন। ২০৪১ সালে যে উন্নত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি তা সত্য হবে।

আলোচনা ও দোয়া মাহফিলে নাওডোবা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ কালাম খানের সভাপতিত্বে এবং পদ্মাসেতু দক্ষিণ থানার জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী ফকিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, নাওডোবা ইউনিয়ন আওয়ামীলীগের বীর মুক্তিযোদ্ধামাস্টার আব্দুল কাদের হাওলাদার, নাওডোবা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ এম.এ বারি সেলিম চোকদার, পূর্বনাওডোবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাল চাঁন মাদবর প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, পূর্বনাওডোবা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা বাচ্চু মাদবর,আলাউদ্দিন গোমস্তা, নাওডোবা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোব দাদন ঢালী, পূর্বনাওডোবা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মোখলেস মাসবর, বাচ্চু মাঝি, ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ নাসিম (বাচ্চু মোল্যা) নাওডোবা ও পূর্বনাওডোবার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পঁচাত্তরের ১৫ আগস্টে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST