November 6, 2026, 5:40 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বস্তিবাসীদের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তা জোরদারের আশ্বাস ত্রাণ প্রতিমন্ত্রীর

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত বস্তিবাসীদের জীবনমান উন্নয়ন ও চলমান কার্যক্রম পরিদর্শনে (শনিবার ০৪ এপ্রিল) সফর করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, এমপি।

প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত এ পরিদর্শন কর্মসূচিতে তিনি সরেজমিনে বস্তিবাসীদের আবাসন, স্যানিটেশন, পানি সরবরাহ এবং সামগ্রিক জীবনযাত্রার অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এবং ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোঃ জাকির হোসেন বাবলু। পরিদর্শন কার্যক্রমে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন-এর প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। বিশেষ করে বস্তিবাসীদের জন্য টেকসই আবাসন, বিশুদ্ধ পানি, উন্নত স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, দুর্যোগ প্রবণ এলাকার দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে আগাম প্রস্তুতি ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা হবে।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বস্তিবাসীদের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, স্থানীয় সরকার, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের যৌথ প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST