September 10, 2026, 7:40 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাংলাদেশ পুলিশ কুস্তি,বক্সিং,শরীরগঠন,ভারোত্তোলন টুর্নামেন্টের উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা – উৎসবমুখর পরিবেশে শুরু হলো বাংলাদেশ পুলিশ কুস্তি,বক্সিং,শরীরগঠন,ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও নারী)-২০২২।আজ মঙ্গলবার সকালে রাজার বাগ পুলিশ লাইন্স মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ কুস্তি,বক্সিং,শরী রগঠন,ভারোত্তোলন ক্লাবের সভাপতি খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার,পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ কুস্তি, বক্সিং, শরীরগঠন, ভারোত্তোলন ক্লাবের সাধারণ সম্পাদক এম ফয়জুর রহমান পিপিএম-সেবা।

উদ্ধোধনী বক্তব্যে প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন,বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়গণ জাতীয়ভাবে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার সাক্ষর রাখছেন। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এটা বাংলাদেশ পুলিশের অন্যতম সেরা সাফল্য।

বাংলাদেশ পুলিশের খেলোয়াড়গণ শুধু জাতীয় পর্যায়ে নয়,আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য বয়ে আনবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টুর্নামেন্টে ৪টি ইভেন্টে বাংলাদেশ পুলিশের ১৭টি ইউনিট (ডিএমপি,এপিবিএন,সিএমপি,ঢাকা রেঞ্জ,রাজশাহী রেঞ্জ, চট্টগ্রাম রেঞ্জ,ময়মনসিংহ রেঞ্জ,রংপুর রেঞ্জ,সিলেট রেঞ্জ, আরএমপি,শিল্প পুলিশ,এসবি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ,টেলিকম,খুলনা রেঞ্জ,বাংলাদেশ পুলিশ একাডেমি ও বরিশাল রেঞ্জ) অংশগ্রহণ করবে প্রতিযোগিতায় ১২৯ জন খেলোয়াড় ৩১টি ওজন শ্রেণীতে অংশগ্রহণ করবেন।

উদ্ধোধনী খেলায় বক্সিং (পুরুষ,৭১ কেজি)-এ ডিএমপি সদস্য হাবিবুর রাজশাহী রেঞ্জের তুষারকে পরাজিত করেন বক্সিং (নারী,৫২ কেজি)-এ ডিএমপি সদস্য তানিয়া রাজশা হী রেঞ্জের বৃষ্টিকে পরাজিত করেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারে শনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্,ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম;অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার); যুগ্ম পুলিশ কমিশনারগণ,উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST