September 15, 2026, 11:53 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাসা ভাড়া নেওয়ার নামে প্রতারণা, চক্রের ৪ সদস্য গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীতে বাসা ভাড়া নেওয়ার নামে বাড়ির মালিককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের ঘটনায় জড়িত সংঘবদ্ধ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ রফিক, লিপি, কুলসুম ও রিনা।

অভিযানে নেতৃত্ব দেওয়া সবুজবাগ জোনের সহকারি পুলিশ কমিশনার শোভন চন্দ্র হোড় ডিএমপি নিউজকে জানান, একটি চক্র টু-লেট বিজ্ঞাপন দেখে বাসা দেখার অজুহাতে মানুষের বাড়িতে যায়। যদি বাসার নারীদের গায়ে অলংকার থাকে এবং সহজ-সরল মনে হয়, তাহলে তাদের টার্গেট করা হয়। পরে বাড়িতে প্রবেশ করে বাড়ির মালিককে কৌশলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। গত ১০ মে এভাবে অতিরিক্ত নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর কারণে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার ষাটোর্ধ্ব এক নারী মারা যান।

এ ঘটনায় পরদিন সবুজবাগ থানায় হত্যা মামলা রুজু হয়। মামলা তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার দিবাগত রাতে ধারাবাহিক অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বের হয় নেপথ্যের কাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সবুজবাগ থানার মামলায় গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST