November 6, 2026, 2:57 pm
শিরোনামঃ
​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিমানবন্দরে গ্রেফতার লিবিয়ায় মানব পাচারকারী মাফিয়া প্রধান ফখরুদ্দিন

Reporter Name

প্রথম বাংলা – লিবিয়ায় ভয়ংকর মানব পাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মাফিয়া প্রধান ফখরুদ্দিনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা।

দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের লিবিয়ায় পাচার, আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত এই পাচারচক্রের প্রধানকে রবিবার (১৬ মার্চ) বিকাল ৫:৪৫ মিনিটে EgyptAir (MS970) ফ্লাইটে কায়রো থেকে ঢাকায় পৌঁছানোর পর আটক করা হয়।

তাকে বিমানবন্দর থেকে কৌশলে পালাতে সহায়তার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেলপার শওকত আলীকেও গ্রেফতার করা হয়েছে।

এদিকে ভুক্তভোগী আশিকুর রহমান সুমন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাফিয়া ফখরুদ্দিন তার ক্যাম্পে জিম্মি করে মুক্তিপণ আদায় শেষে অন্য মাফিয়ার কাছে বিক্রি করা ১৬ ভুক্তভোগীর স্বজনরা উপস্থিত আছেন বিমানবন্দর থানায়।



Our Like Page
Developed by: BD IT HOST