September 20, 2026, 3:20 pm
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বীর মুক্তিযোদ্ধার পরিবারের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবী স্থানীয় সন্ত্রাসীদের

Reporter Name

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার কাজুলীয়া ইউনিয়নের ভোজরগাতি গ্রামের মৃতঃ বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান সরদারের পরিবারের কাছে চাঁদা দাবী করেছে একই এলাকার রফিক সরদারের ছেলে সন্ত্রাসী হাবিব সরদার ও তার সংঘবদ্ধ দল।

সরেজমিনে গেলে জানা যায় বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহমান সরদার সারা দেশের ন্যায় মুক্তি যোদ্ধাদের নামে বরাদ্দকৃত বীর নিবাস বরাদ্দ হয়। বরাদ্দকৃত ঘরের মুল্য ১৪লক্ষ ১০ হাজার টাকা। ব্যপারটা এলাকায় জানা জানি হলে সহজ সরল এই পরিবারের বীর মুক্তিযোদ্ধার স্ত্রী সুফিয়া বেগম এর নিকট সন্ত্রাসী হাবিব ও তার দলবল এসে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে সন্ত্রাসীরা তার ছেলে মাসুদ সরদারকে মেরে ফেলার হুমকী দেয়। সন্ত্রাসী দের এই সকল হুমকী শুনে সুফিয়া বেগম অসুস্থ হয়ে পড়ে বর্তমানে তিনি গোপালগঞ্জ সদর হসপাতালে ভর্তি আছে।

সুফিয়া বেগমের সাথে গোপালগঞ্জ সদর হাসপাতালে দেখা করতে গেলে তিনি বলেন, আমার স্বামী ৭১ এর স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে গিয়েছিল, দেশ স্বাধীন করেছে। আজ আমাদের মাথা গোজার ঠাই নাই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের কে একটি ঘর দিয়েছে আমরা আমাদের জায়গায় এই ঘর তুলতে গিয়ে বাঁধা দিল সন্ত্রাসী হবিব সরদার। সে আমাকে হুমকী দেয় আমি যদি তাকে ২ লক্ষ টাকা না দেই তাহলে সে আমার ছেলেকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। আমার বাড়িটা গ্রাম ছেড়ে একটু দুরে। আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি আমি প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই।

এ ব্যপারে বীর মুক্তিযোদ্ধার সন্তান মাসুদ সরদার একটি অভিযোগ দায়ের করেন গোপালগঞ্জ জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।মাসুদ সরদার বলেন এ ব্যপারে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করার প্রস্ততি চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST