August 22, 2026, 3:19 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা লালমনিরহাট জেলা ও এখন ধর্ষণের দীক থেকে এগিয়ে প্রতিবেশী দাদা গ্রে-প্তার উত্তরায় আলোচিত ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে ডিবি উত্তরা বিভাগ পাপের মহা উৎসব চলছে বাংলাদেশ জুড়ে অংশ গ্রহণ এ এগিয়ে লালমনিরহাট আধুনিক লামার রূপকার আলহাজ্ব মোঃ আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী কাল। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেগমগঞ্জের আলাইয়াপুরে কনের বাড়ীতে গায়ে-হলুদ অনুষ্ঠানে যাওয়ার পথে হামলা, গুলিবিদ্ধ – ৫

Reporter Name

এম জি বাবর (নোয়াখালী): প্রতিনিধি,

নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের গায়ে-হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের আবুল হোসেন সরকারের বাড়ীর কবির মিয়ার মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ নজরুল ইসলাম শান্ত জানান, তিনটি মোটরসাইকেল, দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন নারীসহ আমরা একটি বিয়ের গায়ে-হলুদের অনুষ্ঠানে ভিডিও করতে যাচ্ছিলাম। ওই সময় পেছন দিক থেকে সন্ত্রাসীরা আমাদের মোটরসাইকেল লক্ষ্য করে অতর্কিত হামলা ও এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে নজরুল ইসলাম শান্ত (২২), মারুফ আহাম্মেদ (১৮), জসিম উদ্দিন (২১), সাকিব হোসেন (২৪) ও বাবলু (২০) গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তারা মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান। এ সময় তাদের পাঁচজনের মাথায়, হাতে ও পিঠে গুলিবিদ্ধ হয়। হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে চিনতে পেরেছেন বলে দাবি করেন তিনি। এ সময় পিচ্চি রিয়াদ আমাকে জামায়াত-শিবির করি বলে মন্তব্য করে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেন।

এলাকার কয়েকজন জানান, সন্ত্রাসী বাহিনীর প্রধান হারুন ও রুবেল এর মধ্যে পূর্ব বিরোধের জেরে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। মূলত হারুন ও তার লোকজন তাদের প্রতিপক্ষ রুবেলের লোকজন ভেবেই গুলি চালায় বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

স্থানীয় দফাদার আবদুর রহিম জানান, খবর পাওয়ার পর পুলিশ সহ চকিদারদের নিয়ে ঘটনাস্থল আবুল হোসেন সরকারের বাড়ীতে গিয়ে ঘটনার বিবরন শুনেছি। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ টহল দিতে আছে। পরবর্তীতে কোন বড় ধরনের ঘটনার চেষ্টা হলে থানার সহযোগীতা নিব।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে ছররা গুলি করলে তিনজন আহত হয়েছেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার ব্যাপারে কেউ থানায় মামলা করতে আসেনি। মামলা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে ঘটনার সাথে যারা জড়িত আছে তাদরকে ধরার জন্য অভিযান চলতে থাকবে। মামলা না হলেও আপরাধীদের কোন ভাবে আটক করতে পারলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে



Our Like Page
Developed by: BD IT HOST