July 26, 2026, 6:52 pm
শিরোনামঃ
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেশি দামে চিনি বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রামের বাজার পরিদর্শন চলকালীন সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে চিনি বিক্রি করার অপরাধে ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের সদর উপজেলায় ৩টি চিনির পাইকারি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়।

সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে চিনি বিক্রির অপরাধে কুড়িগ্রাম সদরের রিভারভিউ মোড়ের দবির স্টোরের মালিক রেজাউল করিমকে ৫,০০০ টাকা, একই অপরাধে জিয়া বাজারের হযরত আলীকে ১০,০০০ টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কালিবাড়ির এন কে ট্রেডার্স এর মালিক শ্রী নারায়ণ চন্দ্র কুণ্ডুকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দানকারী কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST