August 7, 2026, 11:30 pm
শিরোনামঃ
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চকরিয়ায় বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা, প্রবাসির ৪২ লাখ টাকা আত্মসাত,মামলার আসামি কারাগারে উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মধুপুরে জায়গা দখল করে জোরপূর্বক ঘর তোলার অভিযোগে আদালতে মামলা

Reporter Name

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের পীরগাছা ভবানীটেকী গ্রামে জমি দখল করে জোরপূর্বক ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায় ভবানিটেকী গ্রামের মৃত আঃ গফুর সরকার এর ছেলে গোলজার হোসেনের পৌত্রিক সুত্রে পাওয়া পীরগাছা মৌজার ২৭১ দাগের ২৯ শতাংশ জমি ভবানি টেকী পীরগাছা গ্রামের তারা মিয়ার ছেলে ময়েন উদ্দিন কালু, মৃত মোসলেম উদ্দিনের ছেলে খোকা,হায়দার আলীর ছেলে নাছির,তারা মিয়ার ছেলে বাবুল,মোসলে ম উদ্দিনের ছেলে খোকা, তাদের লোকজন নিয়ে উক্ত জমিতে জোর পুর্বক ঘর তুলে জায়গা বেদখল দিচ্ছে বলে জানান ভুক্তভোগী গোলজার হোসেন।

গোলজার হোসেন জানান আমি উক্ত জমি চাষাবাদ করে আসছি কিন্তু হঠাৎ করে তারা আমার জমি বেদখল দিয়ে ঘর তুলতেছে আমি বাধা নিষেধ করলে তারা আমাকে উক্ত জমিতে যেতে নিষেধ করে এবং মারপিটের ভয় দেখায়। আমার বাধা নিষেধ উপেক্ষা করে তারা ঘর তোলার কাজ চালিয়ে যাচ্ছে। মামলা সুত্রে জানা যায় এর আগে উক্ত জমিতে বিবাদীগন জোর পুর্বক দখল করতে গেলে তার পরিবারের লোকজন বাধা দিলে বিবাদীগন গোলজার হোসেনের স্ত্রী শেফালী বেগম, তার ছেলে খোকন সরকার ও রোকন সরকারকে মারপিট করে জখম করে।

স্হানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর হাসপাতালে পাঠান। পরের দিন সকালে উক্ত বিবাদীগন তাদের লোকজন নিয়ে গোলজার হোসেনের বাড়ি হতে ১৬ টি গরু নিয়ে যায়। স্হানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় ১৪ টি গরু উদ্ধার করা হলেও দুটি গরু তারা ফেরত দেয়নি। গরুদুটির আনুমানিক মুল্য দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা।
এব্যাপারে গোলজার হোসেন বাদী হয়ে রবিবার(২৬ নভেম্বর) টাঙ্গাইল আদালতে একটি মামলা দায়ের করেছেন মামলা নং ৭৬৪/২৩।



Our Like Page
Developed by: BD IT HOST