November 8, 2026, 1:27 pm
শিরোনামঃ
সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

Reporter Name

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট ৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার চুনিয়া ও আউশনারা ইউনিয়নের মোটেরবাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। মাদক বিরোধী অভিযান চলমান থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হকের সার্বিক দিকনির্দেশনায় প্রথম অভিযানটি পরিচালনা করেন এসআই রফিকুল ইসলাম।

এ সময় এএসআই মোস্তাইন, এএসআই আরিফসহ সঙ্গীয় ফোর্স চুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেন। অভিযানে চুনিয়া সরকারপাড়া এলাকার আতিকুর রহমান রিপনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে এসআই কামরুল ইসলাম ও এএসআই পিন্টু তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আউশনারা ইউনিয়নের মোটেরবাজার এলাকায় অভিযান চালায়।এ সময় ২ কেজি গাঁজাসহ আনছার আলী (৪০) ও জয়নাল আবেদীন (২৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।এবং দুটি মামলার দুই জন আসামী পলাতক রয়েছে বলে পুলিশ সুত্রে জানা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুটি অভিযানের ঘটনায় মধুপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক।



Our Like Page
Developed by: BD IT HOST