November 9, 2026, 4:57 am
শিরোনামঃ
শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মন্ত্রীসভার শপথ বৃহস্পতিবার

Reporter Name

প্রথম বাংলা – বৃহষ্পতিবার সন্ধ্যা ৭ টায় নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। ওই দিন বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী ও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ মন্ত্রিদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি যানবাহন অধিদপ্তরে ৪০ গাড়ি ও ড্রাইভার চাওয়া হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, ওইদিন শপথ অনুষ্ঠানে তিন বাহনীর প্রধান,সচিব, সামরিক বেসামরিক কর্মকর্তা,রাষ্ট্রদূত,হাই কমিশনার ও মিশন প্রধানরা উপস্থিত থাকবেন।

মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।

দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদেরকেও আমন্ত্রণ জানানো হবে।

মন্ত্রিপরিষদের শপথের আগে বুধবার নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী ২২৩ টি আসনে জয়ী হয়েছে। জাতীয় পার্টি ১১টি, আওয়ামী লীগের শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টি ২টি,কল্যাণ পার্টি ১টি এবং বাকি আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন।৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদ ভবন ( ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST