November 5, 2026, 7:25 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুদকের তদন্ত দাবি

Reporter Name

প্রথম বাংলা -ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।অভিযোগ অনুযায়ী, তিনি ব্যক্তি গত গাড়ি, ময়মনসিংহ শহরে একাধিক ফ্ল্যাট এবং শহরের বাইরেও বাড়ি ও অন্যান্য সম্পত্তির মালিক হয়েছেন, যা তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং দুর্নীতির ইঙ্গিত দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ অঞ্চলে নদী খননের নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের ১৩ কর্মকর্তা-কর্মচারী ও প্রকৌশলী কোটিপতিতে পরিণত হয়েছেন। এদের মধ্যে মোঃ সাইফুল ইসলামের নাম উল্লেখযোগ্য। তিনি নিয়োগ বাণিজ্য, জালিয়াতি ও স্টাফ কোয়ার্টার বরাদ্দে সরকারের শতকোটি টাকা রাজস্ব ফাঁকি ও দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত বলে অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতিতে, মোঃ সাইফুল ইসলামের সম্পদের বিষয়ে যথাযথ তদন্ত করা জরুরি। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে পারে। জনগণের সচেতনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের মাধ্যমে এ ধরনের দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।



Our Like Page
Developed by: BD IT HOST