August 25, 2026, 4:23 am
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

Reporter Name

প্রথম বাংলা : সারা দেশব্যাপী ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে আজ রবিবার (২৮ জুন) এরই ধারাবাহিকতায় শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত ঝুঁকি কমানোর লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আজ মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সাধারণ জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক বলেন, আজকে দেশব্যাপী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন হচ্ছে। তারই অংশ হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ প্লাস শরীরে থাকে না, বাইরে থেকে এবং খাবারের মাধ্যমে গ্রহণ করা হয়।

 

বাংলাদেশে সময়মতো টিকা না দেওয়ার কারণে হামের মতো জটিল রোগের প্রাদুর্ভাব দেখে দিয়েছে। ময়মনসিংহে দিনব্যাপী ২৩৮টি কেন্দ্রে এ কার্যক্রম চলমান রয়েছে। মাসকান্দা বাসস্ট্যান্ড, রেল স্টেশনসহ যেসব অনগ্রসর ও পিছিয়ে পড়া এলাকা রয়েছে, সেসব এলাকার একটা শিশুও যেন বাদ না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় সকলে যাতে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, এ আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করতে এবং অপুষ্টি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অভিভাবকদের এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো শিশু যেন এই কর্মসূচির আওতার বাইরে না থাকে।
তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।



Our Like Page
Developed by: BD IT HOST