ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা মীর রাব্বি গ্রেফতার
Reporter Name
Update Time :
Saturday, October 31, 2026
/
17 Time View
/
Share
প্রথম বাংলা : ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে মহানগর ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত মীর রাব্বি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌর্থ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিব্বিরুল ইসলাম এবং জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক। দুই অভিজ্ঞ ও দায়িত্বশীল কর্মকর্তার নেতৃত্বে থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বিত প্রচেষ্টায় অভিযানটি সফল হয়।
গ্রেফতারকৃত মীর রাব্বি ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। তিনি নগরীর কোতোয়ালি থানাধীন মীরবাড়ি এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রাজ্জাক।
পুলিশ সূত্রে জানা যায়, নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
পুলিশের এমন সমন্বিত অভিযান নগরীতে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।