November 1, 2026, 12:58 pm
শিরোনামঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিডব্লিউবি’র চাউল বিতরণে অনিয়ম লক্ষ্মীপুর, কমলনগর- রামগতিতে ইটভাটা বন্ধের আশঙ্কা দুশ্চিন্তায় হাজারো শ্রমিক- লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১.৪৪ শতাংশ ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা মীর রাব্বি গ্রেফতার জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৬ অনুষ্ঠিত ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী অপতথ্য রোধে নিয়ন্ত্রণ নীতিমালা ও সচেতনতা জরুরি- ময়মনসিংহে কর্মশালায় মতামত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিডব্লিউবি’র চাউল বিতরণে অনিয়ম

Reporter Name

স্টাফ রিপোর্টার : গত মঙ্গলবার সকালে ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি’র চাউল বিতরণ পরিদর্শন করেন। সেখানে ডিজিটাল পরিমাপ এনে ভাতাভোগিদের সামনে বস্তার চাউল ওজন পরিমাপ করা হয়। তাতে ২১ কেজি থেকে ৩০ কেজি ৫০০ গ্রাম পর্যন্ত চাউল পরিমাপে পাওয়া যায়। আর তাতে রীতিমত হতবাক উপজেলা নির্বাহী অফিসার সহ ইউপি প্রশাসক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফরিদুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন পারভীন।

যত খাদ্যশস্য হাত বদল হয় ততই ‘পরিমাপে কমতে থাকে। এ যেন চিরায়িত নিয়ম। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার এ ব্যাপারে বিশেষ নজর রেখেছেন।

ওই ইউনিয়নের নিয়োগপ্রাপ্ত ডিলারের বিরুদ্ধে বরাদ্দকৃত ৩০ কেজির স্থানে কার্ডধারীদের ২৭ থেকে ২৮ কেজি করে দেওয়া এবং

খাদ্যবান্ধব সুবিধাভোগীদের চাল না দিয়ে ব্যাপক হয়রানির অভিযোেগ তুলেছেন কার্ডধারীরা । কার্ডধারী মোঃ হেলাল উদ্দিন জানান, সরকারের প্রতিশ্রুতি

কর্মসূচির আওতায় প্রতি কার্ডধারীকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়না। কিন্তু ডিলার মোঃ খাইরুল ইসলাম ও তাঁর প্রতিনিধিরা কার্ডধারীকে চাল কম দিয়ে ২৭-২৮ কেজি করে বিতরণ করছেন। কোনো সুবিধাভোগী ৩০ কেজি চাল দাবি করলে বিএনপি ক্ষমতার প্রভাব দেখিয়ে ভয়ভীতি দেখায়।

নিয়োগপ্রাপ্ত ডিলার মাঃ খাইরুল ইসলাম গণমাধ্যমকে জানান, অফিসের সাথে কথা বলে বিতরণ শুরু করেছিলাম। তারা আবার না করেছে বিতরণ বন্ধ করে দিয়েছি। যারা পায়নি

তাদের বলেছি- আসার জন্য, তারা আসে নাই। তবে মাপে কম দেওয়া বিষয়ে তিনি কথা অস্বীকার করেন। এ বিষয়ে ট্যাগ অফিসার হামিদা খাতুন জানান, আমাকে জানিয়ে চাল বিতরণ করেছে। সরকারি ছুটির দিনে বিতরণের বিষয়ে জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেনি। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ছাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, সরকারি ছুটির দিনে চাল বিতরণ করেতে নিষেধ করেছিলাম। নিষেধ অমান্য করে সরকারি বন্ধের দিনে চাউল বিতরণসহ অনিয়মের কারণ জানতে চেয়ে তাকে শোকজ করা হবে।
জানা যায় এরআগেও উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অনিয়মের অভিযোগ উঠেছে।



Our Like Page
Developed by: BD IT HOST