July 26, 2026, 11:43 pm
শিরোনামঃ
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মাদক চোরাকারবারী’র গডপাদার তুমব্রু সীমান্তের রোহিঙ্গা আব্দুল বারী’র রাম রাজত্ব

Reporter Name

 

নিজস্ব প্রতিবেদক:

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম তুমব্রু উত্তর পাড়ায় আশ্রিত রোহিঙ্গা(পুরাতন) আব্দুল বারী বাংলাদেশী পরিচয় পত্র ব‌্যবহার করে সীমান্তের চোরাচালানের সেকেন্ড ইন কমান্ড হিসাবে কথিত সিন্ডিকেট নিয়ন্ত্রনের বিস্তর অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা জানান, রোহিঙ্গা (পুরাতন) আব্দুল বারী কি ভাবে জাতীয় পরিচয় পত্র ভাগিয়ে এনেছে আমরা জানিনা। তবে সীমান্তের চোরাচালানের সাথে জড়িত থেকে সে এখন কোটি টাকার মালিক। সীমান্তে তার রয়েছে চোরাচালানের শক্তিশালী সিন্ডিকেট।

এদিকে সীমান্তের উত্তেজনা বিরাজ করলেও প্রশাসনের নজর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা ঠিকই রোহিঙ্গাদের মাধ‌্যমে এদেশে নিয়ে আসছে অবৈধ ইয়াবা,চোরাই স্বর্ণ চোরাচালান, বিদেশী সিগারেট, কারেন্ট জালসহ বিভিন্ন পণ‌্য।

এসব পণ‌্য সীমান্তের ঐপার থেকে পাচার করে আসছে এপারের কারবারী আব্দুল বারীর ছোট ভাই শুন‌্য রেখায় আশ্রিত রোহিঙ্গা আব্দুল খালেক।

ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি ছৈয়দুল বশর বলেন, সীমান্তে যারা অবৈধ কারবার করে তাদেরকে আইনের আওতায় আনা হউক। এসব অবৈধ কারবারীদের জন‌্য আমাদের ঘুমধুমের বদনাম হচ্ছে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন মাদক অবৈধ কারীদের কোন ছাড় দেওয়া হবেনা।

ঘুমধুম ইউপি চেয়ারম‌্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এই সময়ে যারা অবৈধ কারবারে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হউক। অপরাধীরা যে দলের হউক না কেন তাদের একটাই পরিচয় তারা অপরাধী।

ঘুমধুমে স্বাধীনতার পর থেকে যেসব রোহিঙ্গারা এদেশে স্থানীয় বনে বাংলাদেশী পরিচয়ে
বসবাস করে আসছে মুলত তারাই ঘুমধুমের সুনাম নষ্ট করে আসছে এসব অবৈধ কারবার করে। যারা অবৈধ কারবার করে আসছে তারা ঘুমধুমের ঐতিহৃকে ধ্বংস করে দিচ্ছে।

মাদক ও চোরাকারবারীদেরকে সামাজিক ভাবে প্রতিহত করতে হবে। যারা অবৈধ কারবার করে সমাজ নষ্ট করার কাজে লিপ্ত তাদেরকে চিহিৃত করে প্রশাসনের হাতে ধরিয়ে দিন।



Our Like Page
Developed by: BD IT HOST