November 6, 2026, 5:36 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

Reporter Name

(ক্রিয়া প্রতিনিধি)-

বাঘের মতো লড়াই এটাকেই বলে।সাফ চ্যাম্পিয়নশিপে ম্যাচে শক্তিশালী লেবাননের কাছে ২-০ গোলে হার। দ্বিতীয় ম্যাচে আরেক শক্তিধর মালদ্বীপের কাছে আজ ১৭ মিনিটেই গোল হজম।

সেই ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে জিতেছে আহত বাঘের মতো দুর্দান্ত লড়াইয়ে ৪২, ৬৭ ও ৯০ মিনিটে গোল করে। গোল করে ১-৩ গোলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

ভারতের ব্যাঙ্গালুরুতে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাঁচামরার ম্যাচে ফেবারিটের মতো শুরু করে দুইবারের চ্যাম্পিয়ন মালদ্বীপ মালদ্বীপের হয়ে ম্যাচের ১৭ মিনিটে গোল করেন হামজা মোহামেদ।

বাংলাদেশের গোল হজম করে দামাল ছেলেরা জয়ের নেশায় বেয়ে যায় ।

প্রথমার্ধের শেষ দিকে গোল পরিশোধ করে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৪২ মিনিটে থ্রো থেকে পাওয়া বলে হেডে গোল করেন ফরোয়ার্ড রাকিব হোসাইন।

দ্বিতীয়ার্ধে প্রাধান্য ধরে রেখে খেলে বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকার জন্য জয়ের বিকল্প নেই। তাই মুহুর্মুহু আক্রমণের ধারে ম্যাচে ১১টি কর্ণার লাভ করে বাংলাদেশ।

সাফল্য আসে ৬৭ মিনিটেও। প্রবাসী ডিফেন্ডার তারিক কাজী গোল করে ২-১ গোলে এগিয়ে দেন বাংলাদেশ দলকে।

এরপরে কড়া আক্রমণ শাণিয়েছে মালদ্বীপ। লেবাননের বিপক্ষে শেষদিকে ডিফেন্ডারদের ভুলে ২ গোল হজম করে বাংলাদেশ। এবার সেই ভুল করেননি তারা।

উল্টো ৯০ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বদলি হিসেবে নামা মিডফিল্ডার শেখ মোরসালিন তৃতীয় গোল করেন বাংলাদেশের পক্ষে।

মাত্রা ১৮ বছর বয়সী তরুন মোরসালিনের এদিন মাত্র তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ।

৩-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। “বি” গ্রুপে ২ ম্যাচ খেলে বাংলাদেশ ও মালদ্বীপ উভয় দলের পয়েন্ট ৩ করে। দুই দলই ৩ গোল হজম করেছে এবং ৩ গোল দিয়েছে।
চলমান সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের প্রতিনিধিদের গ্রুপ পর্বে শেষ ম্যাচ ভুটানের বিপক্ষে।



Our Like Page
Developed by: BD IT HOST