November 21, 2026, 10:11 pm
শিরোনামঃ
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে এসআরবি ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মুক্তিযুদ্ধের চেতনায়,সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান

Reporter Name

বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা, শুক্রবার. ১৬ ডিসেম্বর, ২০২২: মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা,ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর। শুক্রবার বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণের পূর্বে সদস্যদের শপথ বাক্য পাঠকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সাংবাদিকদের দাবী অধিকার ও মর্যাদা রক্ষায় নিজেদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই কেবল পেশার মর্যাদা রক্ষা করা সম্ভব। অবিলম্বে তিনি বিএমএস এফ ঘোষিত ১৪ দফা দাবী বাস্তবায়নের জন্যে সর কারের নিকট জোর দাবী করেন। এ দাবী বাস্তবা য়নের জন্য সারাদেশের সাংবাদিকদের প্রতি তিনি জোড়ালো আহবান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য আমজাদ হোসেন,মোস্তাক আহমেদ খান,রফিকুল ইসলাম,মোহাম্মদ আলী সিমান্ত,আমির হোসেন, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন সোহেল রানা,শাম সুল আলম,বিএমএসএফ কাশিমপুর থানা শাখার সভাপতি মনির হোসেন মন্ডল,সাধারণ সম্পাদক মারুফ হোসেন,আশুলিয়া শাখার সমন্বয়কারী ইউ সুফ আলী খান,সাভার শাখার সমন্বয়কারী সোহে ল রানা,কাশিমপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম পথিক প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST