July 5, 2026, 7:43 am
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার মতো অস্ত্র আছে রাশিয়ার: পুতিন মিত্র

Reporter Name

———————————————————হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃরুশ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ বলে ছেন,অস্তিত্ব হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রসহ যে কোনো প্রতিপক্ষকে ধ্বংস করতে পারে রাশিয়া।রাশিয়ার রাষ্ট্রীয় একটি সংবাদপত্রকে তিনি এ কথা বলেন।সোমবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভি ত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।রাশিয়ার এই কর্মকর্তা আজ সোমবার বলেন,‘নিজেদের মিথ্যা প্রচারণার ফাঁদে পড়ে মার্কিন রাজনীতিকেরা এখনো বিশ্বাস করেন,রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালে তাঁদের এমন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রয়েছে যে এরপর মস্কোর জবাব দেওয়ার মতো অবস্থা থাকবে না। এটা একটি বোকামি ও ভয়াবহ বিষয়।’

নিকোলাই পাতরুশেভ আরও বলেন,‘রাশিয়া ধৈর্য ধরে থাকে এবং সামরিকভাবে নিজেদের এগিয়ে থাকা নিয়ে কাউকে ভয় দেখায় না। তবে রাশিয়ার অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে,তাহলে আমাদের হাতে বিশেষ আধুনিক অস্ত্র রয়েছে,যেগুলো যুক্তরাষ্ট্রসহ যেকোনো শত্রুকে ধ্বংস করে দিতে পারে।’নিজেদের প্রচারণায় আটকে পড়া মার্কিন রাজনীতিবিদরা মনে করেন,মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম যুক্তরাষ্ট্র কিন্তু রাশিয়া আর প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে না। এই ভাবনা একটি অদূরদর্শী,বোকামি এবং অত্যন্ত বিপজ্জনক।তিনি বলেন,‘রাশিয়া ধৈর্যশীল এবং সামরিক সুবিধা নিয়ে কাউকে ভয় দেখায় না। আমাদের আধুনিক অনন্য অস্ত্র রয়েছে,যা রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রসহ যে কোনো প্রতিপক্ষকে ধ্বংস করতে সক্ষম।’খবর বাপসনিউজ।

মস্কো সার্বভৌম দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলবে উল্লেখ করে পাত্রুশেভ আরও বলেন, ‘রাশিয়া বিশ্বের সঙ্গে তার অর্থনৈতিক সম্পর্ক বন্ধ করতে যাচ্ছে না। এটি উন্মুক্ত থাকবে এবং সার্বভৌম দেশগুলোর অর্থনীতির সাথে একীভূত করা হবে। এই সহযোগিতার কারণে তাদের সমৃদ্ধি হবে।’



Our Like Page
Developed by: BD IT HOST