November 1, 2026, 6:42 pm
শিরোনামঃ
ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিডব্লিউবি’র চাউল বিতরণে অনিয়ম লক্ষ্মীপুর, কমলনগর- রামগতিতে ইটভাটা বন্ধের আশঙ্কা দুশ্চিন্তায় হাজারো শ্রমিক- লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১.৪৪ শতাংশ ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা মীর রাব্বি গ্রেফতার জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৬ অনুষ্ঠিত ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে গোলাগুলির ঘটনায় অন্তত ৬ জন নিহত

Reporter Name

———————————————————হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে গোলা গুলির ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছে। আন্তর্জা তিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবারের(১৭ ফেব্রুয়ারি) গোলাগুলির এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।টেট কাউন্টি শেরিফ ব্র্যাড ল্যান্স জানান, টেনেসির মেমফিস থেকে প্রায় ৪৫ মাইল (৭২ কিমি) দক্ষিণে ছোট শহর আরকাবু তলা তে এই ঘটনা ঘটে। শেরিফ জানান,গ্রেফতারকৃত হামলাকারী প্রথমে একটি দোকানে প্রবেশ করে এবং স্থানীয় সময় সকাল এগারোটায় একজনকে গুলি করে।গোলাগুলির ঘটনার পর নিহত তিন ব্যক্তিকে দু’টি বাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। অন্যদের একটি দোকানে,একটি গাড়িতে এবং একটি রাস্তার মধ্যে পাওয়া গেছে।এদিকে পুলিশ বিবিসি নিউজকে নিশ্চিত করেছে যে, তাদের হেফাজতে একজন সন্দেহভাজন বন্দুকধারী রয়েছে।

বিবিসি বলছে,শুক্রবার এক বন্দুকধারী প্রথমে একটি স্থানীয় দোকানে প্রবেশ করে এবং একজন কে গুলি করে, তারপর কাছের একটি বাড়িতে যায় যেখানে সে একজন নারীকে গুলি করে হত্যা করে। এসময় ওই নারীর স্বামী আহত হয় বলে টেট কাউ ন্টির শেরিফ ব্র্যাড ল্যান্স অ্যাকশন নিউজ ৫ কে জানিয়েছেন।ব্র্যাড ল্যান্স বলেন,তার সহকর্মীরা সাক্ষীদের দেওয়া বর্ণনার সাথে মিলে এমন একটি গাড়ির ভেতরে সন্দেহভাজন ব্যক্তিকে দেখেছেন এবং গাড়িতে অল্প সময় ধাওয়া করার পরে সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।

সন্দেহভাজন ওই ব্যক্তি আরকাবুতলা ড্যাম রোডের একটি বাড়ির ড্রাইভওয়ে পর্যন্ত পালানোর চেষ্টা করেন এবং সেখানেই তিনি বসবাস করতেন বলে মনে করা হচ্ছে।পরে পুলিশ একই রোডওয়েতে আরও চারজন নিহতের সন্ধান পায়। তাদের দু’জনকে একটি বাড়ির ভেতরে এবং অন্য দু’জনকে বাইরে পাওয়া গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে।একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় প্রতিবেদক কেলি কুককে বলেছেন,সন্দেহভাজন ওই ব্যক্তি ‘হাতে একটি লম্বা বন্দুক নিয়ে ছদ্মবেশ পরিহিত অবস্থায় ছিল’ ইথান চেজ নামে ১৯ বছর বয়সী অন্য একজন প্রত্যক্ষদর্শী ডব্লিউআরইজি-টিভিকে বলেছেন,তিনি বন্দুক-হাতে ওই সন্দেহভা জনকে দেখেছেন।

বন্দুক হামলার পর গাড়ির ভেতরে মারা যাওয়া এক ব্যক্তির পালস পরীক্ষা করতে বাইরে আসার পর অভিযুক্তকে বন্দুক হাতে দেখতে পান তিনি। ১৯ বছর বয়সী স্থানীয় এই বাসিন্দা বলছেন,এই ধরনের ঘটনা… এখানে সাধারণত ঘটে না। ছোট এই শহর টিকে একটি শান্তিপূর্ণ জায়গা বলে মনে করা হয়ে থাকে।’বিবিসি বলছে,আদমশুমারির তথ্য অনুসারে মিসিসিপি অঙ্গরাজ্যের আরকাবুতলা শহরের জনসংখ্যা ৩০০ জনেরও কম। হামলার ঘটনার পর মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তে সহায়তা করতে বলা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST