July 4, 2026, 11:36 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রন্ধনের বন্ধনে’-মহানুভবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

Reporter Name

প্রথম বাংলা – মহানুভবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। তিনি ডিএমপির ইতিহাসে প্রথমবারের মতো মেসের বাবুর্চি ও মেসবয়দের জন্য ‘রন্ধনের বন্ধনে’ নামে এক অনন্য আনন্দ আয়োজনের ব্যবস্থা করেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইন্সের প্রশাসনি ক ভবনের সামনে ১৪টি মেসের বাবুর্চি ও মেসবয়দের সাথে তিনি এক টেবিলে বসে খাবার খেলেন এবং তাদের সাথে মেতে ছিলেন গান,কবিতা আর গল্পে। সবমিলিয়ে মঙ্গলবার সন্ধ্যা যেন রূপ নিয়েছিলো এক মনমুগ্ধকর পরিবেশে।

আনন্দ আয়োজনে ডিএমপি কমিশনার বলেন, গত শুক্রবার জুম্মার নামাজ শেষে আমি ফোর্সদের সাথে এক টেবিলে বসে খাবার খেয়েছি,খাবারের মান অত্য ন্ত ভালো ছিলো। ভবিষ্যতেও প্রত্যেক মেসের বাবুর্চি দের রান্না মনিটরিং করা হবে। যাদের রান্না ভালো হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। রন্ধন একটি শিল্প। কোন কাজই ছোট নয়। বাবুর্চি হলেও আপনাদের কাজকে ছোট করে দেখার কোন অবকাশ নেই সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

আনন্দ আয়োজনে ফোর্সবান্ধব কমিশনারকে কাছে পেয়ে যেন আনন্দে আত্মহারা হয়ে পড়েন সবাই। প্র ত্যেকের কথা অত্যেন্ত মন দিয়ে শুনেন তিনি অনুষ্ঠানে প্রায় ২০০ জন বাবুর্চি ও মেসবয় উপস্থিত ছিলেন।তারা যার যার প্রতিভা দিয়ে গান,কবিতা ও গল্প শুনিয়ে মুগ্ধ করেছেন ডিএমপি কমিশনারকে।অনুষ্ঠান শেষে বাবুর্চি ও মেসবয়দের মধ্য থেকে র্যা ফেল ড্র’র মাধ্যমে ১০ জনকে পুরস্কৃত করা হয়।

এর আগে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্সের মেস, ব্যারাক ও ক্যান্টিন পরিদর্শন করেছিলেন এবং মেসে গিয়ে ফোর্সের সাথে এক টেবিলে বসে খাবার খেয়ে খাবারের মান যাচাই করেছেন কমিশনার।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বি পিএম (বার);যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) সাইফুল্লাহ আল মামুন বিপিএম,পিপিএম-বার; উপ-পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব বিভাগ) সালমা সৈয়দ পলি ও উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ) আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবা সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST