August 17, 2026, 2:49 am
শিরোনামঃ
৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ কোম্পানীগঞ্জের চরকলমীর গৃহবধু কোহিনুর নেশাখোরস্বামী জহিরের নির্যাতনে পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে : ডিসি ময়মনসিংহ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে পরিবেশ উপদেষ্টার পরিদর্শন: পরিবেশ সংরক্ষণে গুরুত্ব আরোপ

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্যারিস্টার সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বহলবাড়ি এলাকায় অবস্থিত প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস এলাকা ঘুরে দেখে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প একনেক সভায় উপস্থাপিত হয়েছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে কারও দ্বিমত নেই। তবে বাস্তবায়নের আগে জায়গার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করাটা জরুরি।

তিনি আরও বলেন, ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় আছে। বাজেট বরাদ্দ কিছু কম-বেশি হতে পারে, তবে কাজ শুরু হলে প্রয়োজন অনুযায়ী আরও বরাদ্দ পাওয়া সম্ভব, এ নিয়ে হতাশার কিছু নেই।

বিশেষভাবে তিনি পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে বলেন, চলনবিল অধ্যুষিত বড়াল নদী ও এর আশেপাশের গোচারণ ভূমির যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়টি মাথায় রেখেই স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে।

এর আগে, তিনি সোমবার সকাল সাড়ে ১০টায় অস্থায়ী ক্যাম্পাস, অ্যাকাডেমিক ভবন-৩ এ পৌঁছালে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে অডিটোরিয়ামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সংক্রান্ত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর তিনি বাঘাবাড়ি ঘাট থেকে বড়াল নদী পাড়ি দিয়ে তিন নদীর মোহনায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত প্রস্তাবিত ক্যাম্পাস এলাকা পরিদর্শনে যান।

প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস এলাকায় পৌঁছালে উপদেষ্টাকে পুনরায় স্বাগত জানানো হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জমি ও আশপাশের অঞ্চল ঘুরে দেখেন এবং সেখানে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। বৃক্ষরোপণ শেষে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

এ সময় উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদে শ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম,পুলিশ সুপার ফারুক হোসেন,শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল), ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও পুরো আয়োজনে উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST