November 17, 2026, 4:51 pm
শিরোনামঃ
কক্সবাজার টাউনে কক্স এম্বাসেডর আবাসিক হোটেলে আগুন রাজউকের অথরাইজড অফিসার ইলিয়াসের বিরুদ্ধে অঢেল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ময়মনসিংহ জেলা যুবদলের কমিটি ঘোষণা ; সভাপতি ফরহান – সাধারন সম্পাদক লুইন কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১ দিঘলী ইউনিয়ন পরিষদ নির্বাচন:বিএনপির তৃণমূলে উৎস বমুখর পরিবেশ, ফরম জমায় রেকর্ড সংখ্যক প্রার্থীর ঢল সেবার ব্রতে চাকরি—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লক্ষ্মীপুর পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজউকের অথরাইজড অফিসার ইলিয়াসের বিরুদ্ধে অঢেল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

Reporter Name

স্টাফ রিপোর্টার : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৭-এর অথরাইজড অফিসার ইলিয়াসের বিরুদ্ধে নামে-বেনামে অঢেল অবৈধ সম্পদ গড়ার গুরুতর অভিযোগ উঠেছে।

 

দীর্ঘদিন ধরে ঘুরেফিরে একই স্থানে দায়িত্ব পালন করে তিনি বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

অনুসন্ধানে জানা যায়, রাজধানী ঢাকার মিরপুরে তার একটি বিশাল বিলাসবহুল বাড়ি এবং অভিজাত এলাকা বনানীতে নিজস্ব ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া তার নিজ জেলা পটুয়াখালী ও মির্জাগঞ্জে নামে-বেনামে অঢেল সম্পত্তি গড়ে তুলেছেন বলে স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে।

 

অভিযোগ রয়েছে, কোনো সাংবাদিক তথ্য সংগ্রহের জন্য তার কার্যালয়ে গেলে তিনি বিষয়টি ধামাচাপা দিতে পকেট থেকে ৬ হাজার টাকা করে ধরিয়ে দিয়ে বিদায় করার চেষ্টা করেন।

 

সচেতন মহলের দাবি, একজন সরকারি কর্মকর্তার বেতনের তুলনায় তার এই বিপুল পরিমাণ সম্পদ কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তার এসব অবৈধ সম্পদের উৎস খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন।



Our Like Page
Developed by: BD IT HOST