রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার
Reporter Name
Update Time :
Sunday, September 20, 2026
/
25 Time View
/
Share
প্রথম বাংলা : রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হাতিরঝিল থানা এলাকায় অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব আমাদের এলাকায় অবস্থান করছেন। পরে আমরা সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করি।
গ্রেপ্তারের পর সোহরাবকে হাতিরঝিল থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। ছবি : সংগৃহীত