October 4, 2026, 2:43 am
শিরোনামঃ
বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন যুগের সূচনা : স্বতন্ত্র “সাইবার পুলিশ ইউনিট” এর যাত্রা শুরু সাংবাদিকের সঙ্গে প্রশাসনের ‘প্রেমের’ তফাৎ আসামি হলে হ্যান্ডকাফ, বাদী হলে মামলা নিতে টালবাহানা! শিবগঞ্জ খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য মিষ্টি প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের বেড়াজালে সামাজিক সংগঠনসমূহ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট ‘সাইবার পুলিশ ইউনিট’ইকবাল হোসেন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী বাঘায় মেয়র নির্বাচিত হলেন আক্কাস

Reporter Name

আবুল হাশেম রাজশাহী প্রতিনিধিঃ

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত বাঘা পৌর সভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাস আলী মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিক টতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনিত শাহিনুর রহমান পিন্টু। রাজশাহীর সিঃ নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আবুল হোসেন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাস আলী জগ প্রতীক নিয়ে ১২ হাজার ৩৩ ভোট পেয়েছেন,তার নিকটতম প্রতিদ্ব ন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে শাহিনুর রহমান পিন্টু পেয়েছেন ৬ হাজার ১ শত ৮৭ ভোট। এছাড়াও মেয়র পদে পৌর জামায়াতের আমির নারিকেল গাছ প্রতীকে সাইফুল ইসলাম ৩ হাজার ৪ শত ৮৫ ভোট,পৌর বিএনপির সভাপতি (সদ্য বহিষ্কৃত) কম্পিউটার প্রতীকে কামাল হোসেন ১ হাজার ৯ শত ৮৩ ভোট এবং মোবাইল প্রতীক নিয়ে ইসরাফিল হোসেন নামে ডেকোরেটর ব্যবসায়ী পেয়েছেন ৪ শত ২২ ভোট।

পৌরসভায় মোট ১১ টি কেন্দ্রে একযোগে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলার কথা থাকলেও ইভিএম এর যান্ত্রিক জটিলতায় কোন কোন কেন্দ্রে ২০ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্তও দেরী করে শুরু হয় আবার ভোটার ও কর্তৃপক্ষ ইভিএম এ অভ্যস্ত না হওয়ায় শেষ করতেও বেশীরভাগ কেন্দ্রেই ৩০মি থেকে ২ ঘন্টা পর্যন্ত দেরী হয়।

উল্লেখ্য, মোট ভোটার ৩১৬৬৯ জনের মধ্যে ৭৭.২৭% অর্থাৎ ২৪১৫৫ জন ভোট দিয়েছেন এ নির্বাচনে।



Our Like Page
Developed by: BD IT HOST