August 17, 2026, 9:17 am
শিরোনামঃ
৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ কোম্পানীগঞ্জের চরকলমীর গৃহবধু কোহিনুর নেশাখোরস্বামী জহিরের নির্যাতনে পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে : ডিসি ময়মনসিংহ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি চলতি বছর রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে গতকাল সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

কর্তৃপক্ষ বলছে, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এটি আরও কয়েক দিন থাকার আশঙ্কা করা হচ্ছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রাজশাহীতে সর্বশেষ গত শনিবার দিবাগত রাতে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তখন তাপমাত্রা ২২ ডিগ্রিতে নেমে আসে। এরপর থেকে পরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। গতকাল সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর আজ সোমবার (১ এপ্রিল) দুপুর দেড়টায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়াও এদিন বাতাসের আর্দ্রতা ছিলো ২২ শতাংশ। ফলে তীব্র গরম অনুভূত হচ্ছে।

এ দিকে তাপপ্রবাহে জনমনে অস্বস্তি দেখা গেছে। বাইরে বের হওয়ার সময় অনেকেই ছাতা নিয়ে বের হচ্ছেন। শ্রমিকদের তীব্র রোদে গামছা মাথায় দিয়ে কাজ করতে দেখা গেছে। এ ছাড়াও মৃদু এ তাপপ্রবাহে সব থেকে বেশি কষ্টে আছেন রোজাদাররা।

রাজশাহী নিউমার্কেট এলাকায় ভ্যানে করে তরমুজ বিক্রি করছিলেন কালাম হোসেন। তীব্র গরমে আজ তার তরমুজ বিক্রি বেড়েছে। প্রতি কেজি তরমুজ তিনি ৬০ টাকা দরে বিক্রি করছেন। তিনি জানান, রোদ ওঠায় তরমুজ বিক্রি বেড়েছে। তবে তিনি মনে করেন, তীব্র রোদে মানুষের দুভোর্গ বেড়েছে।

নগরীর কাদিরগঞ্জ এলাকার রিকশাচালক মুঈন আলম রিকশায় ছাতা বেঁধেছেন। তিনি বলেন, আজ প্রচুর রোদ। রোদ থেকে একটু রেহাই পেতে রিকশায় ছাতা বেঁধে নিয়েছি।

হাসান নামের এক পথচারী বলেন, রোজার শেষের দিকে হঠাৎ এমন গরমে আমাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। তবু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রহিদুল ইসলাম বলেন, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও বাড়বে। এ সময়ের মধ্যে এই অঞ্চলের ওপর দিয়ে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে মাঝে মাঝ কালবৈশাখীর ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST